মারা গেছেন পল্লীকবি জসীম উদ্দীনের মেজ ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪
     ৬:৪৩ অপরাহ্ণ

মারা গেছেন পল্লীকবি জসীম উদ্দীনের মেজ ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪৩ 259 ভিউ
পল্লীকবি জসীম উদ্দীনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রাতে তার মরদেহ ঢাকা থেকে ফরিদপুর এনে শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীম উদ্দীনের পৈত্রিক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের দেওয়া রয়েছে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সকালে ফরিদপুরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা

হয়। ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন। জামাল আনোয়ার দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানিপ্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। প্রথম ঘরে একটি ছেলে আনদ্রে আনোয়ার জার্মানিপ্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীম উদ্দীন ও নকশি আনোয়ার জসীম উদ্দীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম