বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে: পূজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে: পূজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
বর্তমান সময়ে আলোচিত নায়িকা পূজা চেরি। সিনেমার গণ্ডি পেরিয়ে ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব জগতে পা রাখতে চলেছেন তিনি। সম্প্রতি এই সিরিজের ‘প্রেমের দোকানদার’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে। গানে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা। গানটি দেখে মুগ্ধতার কথা জানিয়ে অনেকেই। পূজা চেরিকে বরাবরই ছোট বোন বলে ডাকেন অপু। নতুন গানে পূজার অনবদ্য নাচ দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অপু বিশ্বাসও। ‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’ সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে। ধন্যবাদ দিদি, তোমাকে অনেক ভালোবাসি।’ প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানের সুর

করেছেন আকাশ সেন। এতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকে। জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করেছেন পূজা চেরি। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয়। সবশেষ তারা কাজ করেন ‘দহন’ সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর