পৌষের রাতে সুর-তালের উষ্ণতায় মাতালেন রাহাত ফতেহ আলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ December, ২০২৪

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

পৌষের রাতে সুর-তালের উষ্ণতায় মাতালেন রাহাত ফতেহ আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ December, ২০২৪ |
উর্দু ও হিন্দি গানের জন্য তার খ্যাতি জগৎজোড়া। বিশেষ করে বলিউডে হিন্দি গান গেয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সুফি ঘরানার এই শিল্পী বাংলা ভাষার গানেও দিয়েছেন কণ্ঠ, পেয়েছেন বাঙালি শ্রোতার ভালোবাসা। বলছি পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কথা। বিপিএলের মিউজিক ফেস্টে সংগীত পরিবেশন করবেন ফতেহ আলী খান—এমন খবর জানার পর থেকেই বাড়তি উন্মাদনা কাজ করছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই প্রতীক্ষার অবসান ঘটল। ঠিক রাত ৯টায় মঞ্চে উঠেন ফতেহ আলী। এরপর টানা প্রায় দুই ঘণ্টার পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের। রাফার গানে শুরু বিকেল ৪টায় শুরুর কথা থাকলেও বিশ মিনিট আগেই শুরু হয় মিউজিক ফেস্ট। কনসার্টের শুরুতে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন

ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করেন উপস্থিত দর্শক এবং কলাকুশলীরা। এরপরই মঞ্চে ওঠেন রাফা। টানা ১ ঘণ্টা গানে-গিটারে মুগ্ধতা ছড়ান এই ব্যান্ড তারকা। বিসিবি সভাপতির প্রত্যাশা রাফার পারফরম্যান্সের পর মঞ্চে ওঠেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএল নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘এবারের বিপিএলে আমরা অনেক কাজ করেছি। আমাদের প্রধান ও ক্রীড়া উপদেষ্টার উদ্যোগে আমরা গ্রাফিতি উন্মোচন করি। আশাকরি মাঠের খেলাতেও সেই প্রতিফল আমরা দেখতে পারব। ক্রীড়া উপদেষ্টার উদ্বোধন ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মঞ্চে ওঠার পর প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিপিএল প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।

নতুন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিপিএলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছি। আপনারা দেখেছেন এবার মাসকট থেকে শুরু করে থিমসং সবকিছুতেই নতুনত্ব আনা হয়েছে। এমন সুন্দর আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানাই। আশাকরি এবারের বিপিএল নতুন বাংলাদেশের একটি অংশ হিসেবে বেশ উপভোগ্য হবে।’ পরবর্তীতে এই মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বীরদের স্মরণ জুলাই গণঅভ্যুত্থানের বীরদের স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মিউজিক ফেস্টে তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়। এসময় মিউজিক ফেস্টের মঞ্চে আন্দোলনে আহত ৫ বীর উপস্থিত ছিলেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জেফার-মুজার মঞ্চ মাতানো পারফরম্যান্স জুলাই গণঅভ্যুত্থানের বীরদের স্মরণের পর মঞ্চে ওঠেন গায়িকা জেফার রহমান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। এই তিনজন মিলে একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। যে তালিকায় আছেন নয়া দামান, ঝুমকা, আসি বলে আসে বন্ধু, নাসেক নাসেক এর মতো আলোড়ন তোলা সব গান। মাইলসকে প্রাণ ভরে শুনলেন ভক্তরা জন্মলগ্ন থেকেই মেধা, মননশীল ও সৃষ্টিশীল নান্দনিকতায় শ্রোতাহৃদয়ে সঙ্গীতের ঝড় তুলে আসছে মাইলস। পত্রিকা থেকে টেলিভিশন কিংবা ক্যাসেটের ফিতা থেকে উন্মুক্ত মঞ্চ কাঁপিয়েছেন অজস্র দর্শক-শ্রোতা। বিপিএল মিউজিক ফেস্টেও প্রাণ ভরে মাইলসকে শুনলেন ভক্তরা। যার শুরুটা হয় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়’ গান

দিয়ে। এরপর একে একে প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও, ফিরিয়ে দাও হারানো প্রেমগুলো এর মতো অসাধারণ সব গান গেয়ে শোনান। বিপিএলের থিম সং নিয়ে মুজা, হান্নান ও রাফার চমক নতুন বাংলাদেশ, নতুন বিপিএল, নতুন থিম সং এবং এবারের বিপিএলের সেই থিম সংয়েও আছে নতুনত্ব। গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা ‘এলো বিপিএল...’। যে গানে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। এবার মিউজিক ফেস্টেও গানটি গেয়ে শোনালেন তারা। আতশবাজি আর লেজার শোর ঝলকানি বিপিএলের এবারের কনসার্টকে পয়সা উসুল বলাই যায়। একের পর এক মনোমুগ্ধকর পারফরম্যান্সের পর আতশবাজি আর লেজার শোর ঝলকানি

ছিল অনবদ্য। বিপিএলের আগের আসরগুলোতে আতশবাজি আর লেজার শোর ঝলকানি দেখা গেলেও এবারের আয়োজনটি ছিল পুরোপুরি ভিন্ন। এই আয়োজনেও বেশ চমক দেয় বিসিবি। ফুরালো অপেক্ষা, মঞ্চে রাহাত ফতেহ আলী মিউজিক ফেস্টের মূল আকর্ষণ রাহাত ফাতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। দর্শকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। মঞ্চে উঠেই বাংলায় রাহাত ফতেহ আলী খান বলে ওঠেন, ‘আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি।’ মিরপুর স্টেডিয়ামে অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন। এরপর একে একে গেয়ে শোনান ‘সাজনা তেরা বিনা’, ‘জরুরি থা’, ‘মেরে রাশকে কামার’, ‘আফরিন আফরিন’সহ তার জনপ্রিয় গানগুলো। আয়োজনটি উপস্থাপনা করেন কাজী সাব্বির, নীল হুরেরজাহান ও বিথী। রাহাত ফতেহ আলী খান কাওয়ালিশিল্পী

হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। রাহাত ফতেহ আলী খান সেই বিরল শিল্পীদের একজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান