শাকিব খানের সময় সময় মাত্র ১৫ মিনিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

শাকিব খানের সময় সময় মাত্র ১৫ মিনিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
ঢালিউড মেগাস্টার শাকিব খান। ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সবশেষ মুক্তি পাওয়া তার ‘দরদ’। এই সিনেমার সফলতার পর এবার আসছে ‘বরবাদ’। জমকালো আয়োজনে এই সিনেমার পোস্টারও উন্মোচিত করলেন তিনি। জানালেন সিনেমাটি নিয়ে তার প্র‌ত্যাশা ও যুক্ত হওয়ার গল্প। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। যেখানে দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও ‘বরবাদ’ এর প্রোডাকশন হাউজ রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এরপর সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘এই সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’-এর জন্য আামকে নির্বাচন করেছেন। যার জন্য তাকে

ধন্যবাদ। কারণ আমি তার বিষয়ে জানতে পারি, যে নাটকের একজন নির্মাতা আমাকে নিয়ে কাজ করতে চায়। এরপর আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে। কিন্ত ব্যস্তার কারণে আমার সময় হচ্ছিল না। তার আগ্রহ দেখে আমি ব্যস্ততার মাঝেই তাকে একদিন ডাকি। এরপর বলি তোমার সময় মাত্র ১৫ মিনিট। তুমি শুধু লাইনআপ বলো, বাকিটা আমি বুঝে নেব। তারপর ১৫ মিনিট শেষ হয়ে মিটিং আরও দীর্ঘ হয়, এরপরই সিদ্ধান্ত নেই বরবাদ করার।’ এরপর সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে শাকিব আরও বলেন, ‘‘বরবাদ’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিং এ তৈরি করা

হয়েছে, যাতে প্রতিটি কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয় দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শত কোটির ক্লাবে প্রবেশ করবে।’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না