অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

অ্যামাজনের মালিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এই প্রতিষ্ঠাতা নাকি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কনে তার দীর্ঘদিনের বান্ধবী লরেন সানচেজ। খবর ডেইলি বিস্টের। ২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিচ্ছেদ হয় বেজোসের। প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়। মূলত বিচ্ছেদের ফলে পাওয়া স্কটের অর্থ মূলত অ্যামাজনের শেয়ার। বলা হয়, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ। বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন। ডেইলি বিস্ট-এর খবরে বলা হয়, এখন নতুন করে জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন

সানচেজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এই বিয়ের বিলাসবহুল আয়োজন। আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার। আগামী শনিবার (২৮ ডিসেম্বর) তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে সে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। এক্স বার্তায় তিনি বলেন, ‘পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না, বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরও বেশি সত্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!