বড়াইগ্রামে বসতঘরে আগুন, পুড়ে ছাই এক বছরের শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

বড়াইগ্রামে বসতঘরে আগুন, পুড়ে ছাই এক বছরের শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
নাটোরের বড়াইগ্রামে একটি বসতবাড়িতে লাগা আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়েছে। ওই আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে। বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষবিশিষ্ট দালানঘর পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি

আরও বলন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। কায়েস মোল্লা বলেন, আগুনে আমার সব শেষ করে দিল। আমার প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে