শাবনূরের বিশেষ দিনে আনন্দের কথা জানালেন পূর্ণিমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪

শাবনূরের বিশেষ দিনে আনন্দের কথা জানালেন পূর্ণিমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় দুই তারকা শাবনূর ও পূর্ণিমা। বর্ণাঢ্য অভিনয় জীবনে দুজনেই অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন, কুড়িয়েছেন অগণিত ভক্ত অনুরাগীর ভালোবাসা। আজ শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লক্ষ লক্ষ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।’ গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অষ্টেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক

পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন। অনেকের মনে ধারণা, ঢালিউডে নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকেই শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব। গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, ‘সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।’ পূর্ণিমা বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!