ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বাবাকে অপমান, মুকেশ খান্নাকে হুঁশিয়ারি দিলেন সোনাক্ষী
এক রামায়ণ নিয়ে যত কাণ্ড। রামায়ণ সংক্রান্ত এক প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি সেই প্রসঙ্গ তুলে বাবা শত্রুঘ্ন সিনহাকে অপমান করেন মুকেশ খান্না। এতেই রেগে আগুন সোনাক্ষী। সোশাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে বর্ষীয়ান অভিনেতাকে সতর্ক করেছেন তিনি।
২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো’তে গিয়েছিলেন সোনাক্ষী। এক প্রতযোগির তারকা সঙ্গী ছিলেন তিনি। সেখানেই প্রশ্ন করা হয়, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন? জবাবে প্রথমে সোনাক্ষী ও তার সহ-প্রতিযোগী বলেছিলেন সীতা। কিন্তু পরে লাইফলাইন ব্যবহার করে প্রশ্নের সঠিক উত্তর দিতে সমর্থ হন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ নিয়ে মুকেশ জানান, এর জন্য শত্রুঘ্ন সিনহা দায়ী। তিনি মেয়ে সোনাক্ষীকে
রামায়ণ জ্ঞান দিতে পারেননি। মুকেশের মন্তব্যের জবাবে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় মুকেশ খান্নাজি, আমি সম্প্রতি একটি বিবৃতিতে পড়লাম আপনি বলেছেন এটা আমার বাবার দোষ যে আমি বহু বছর আগে একটি শো করতে গিয়ে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি। প্রথমেই আপনাকে মনে করিয়ে দেই, সেদিন হট সিটে দুইজন মহিলাও বসেছিলেন যারা একই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারেনি। আপনি শুধু আমার নাম নিয়ে কথা বলে গেছেন আর তার কারণ খুবই স্পষ্ট। হ্যাঁ, আমি হয়তো সেদিন প্রশ্নের উত্তর দিতে পারিনি। কিন্তু আপনি তো স্বয়ং ভগবান রামের দেওয়া ক্ষমা করা ও ভুলে যাওয়ার শিক্ষা মনে রাখেননি।’ নিজের বক্তব্যের শেষে অভিনেত্রী লেখেন, ‘পরেরবার যদি
আমার বাবার দেওয়া মূল্যবোধ নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নেন, তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন সেই মূল্যবোধের জন্যই আমি শুধু এই কথাগুলো বলেছি অত্যন্ত সম্মানজনকভাবে। তাও আবার আপনি আমার লালন-পালন নিয়ে প্রশ্ন তোলার পরে। আপনার সুস্থতা কামনা করি।’ সূত্র: এবিপি।