বিজয় দিবসের নানা আয়োজনে তিমুর লেস্তের প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবসের নানা আয়োজনে তিমুর লেস্তের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ |
মহান বিজয় দিবসের বিভিন্ন আয়োজনে যোগ দিয়েছেন বাংলাদেশ সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। সোমবার সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করেন তিনি। বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও যোগ দেন তিমুর লেস্তের প্রেসিডেন্ট। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা একসঙ্গে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর উভয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এর পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিমুরের প্রেসিডেন্ট

সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন। এ সময় উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানার সৌজন্যে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন হোসে রামোস হোর্তা। রাষ্ট্রপতি সফররত জোসে রামোস হোর্তাকে নিয়ে ভিভিআইপি এনক্লোজারে কেক কাটেন। বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ কয়েক হাজার অতিথি যোগ দেন। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘দ্য চ্যালেঞ্জেস অব পিস ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড’-এর ওপর বক্তব্য দেবেন

জোসে রামোস হোর্তা। বিকেলে তিনি বাংলাদেশের ছাত্র এবং তরুণদের উদ্দেশে তাঁর দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তাঁর নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা-পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য দেবেন। এরপর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গত শনিবার রাতে তিমুর লেস্তের প্রেসিডেন্টের নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল ঢাকা আসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল