ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম : কবীর সুমন
বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম কবীর সুমন। তার গান মানেই বিপ্লব। যে কারণে ভক্তদের কাছে তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তিনি। সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক।
বয়স ৭৬-এর গণ্ডি পার করে ফেলেছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আতসকাচের তলায়। কোনওকিছুতেই রাখঢাক নেই। পাঁচবার বিয়ে করেছেন, কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক।
সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা, সে-কথাও বহুবার বলতে শোনা গেছে। কিন্তু এবার নিজেকে সমকামী বলে দাবি করলেন কবীর সুমন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর সুমন জানান, ছোটবেলায় তিনি ‘হোমো-সেক্সুয়াল’ ছিলেন।
কবীর সুমন বলেন, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম।
তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। দুই দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। সেসময় ফেসবুকে গর্জে উঠে কবীর সুমন বলেছিলেন, ‘পতাকার চেয়ে ভালোবাসা বড়’। এই মন্তব্যে অনড় তিনি। তারই ব্যাখা দিতে গিয়ে নিজের ছোটবেলার হেমো-সেক্সুয়াল হওয়ার কথা বলেন কবীর সুমন। গায়কের কথায়, ‘আপনি (সাংবাদিক) খুব সুন্দর। আপনাকে আমার ভাল্লাগছে। আপনাকে ভাল্লাগছে মানে কি আমি জানতে চেয়েছি, আপনার দেশ কোথায়? ধরুন আপনি পোল্যান্ডের নাগরিক। তাহলে কি আমাকে পোলান্ডের পতাকা বুকে নিয়ে ঘুরতে হবে? সেই জাগয়া থেকেই আমার বলা,পতাকার চেয়ে ভালোবাসা অনেক বড়।’ বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করছেন কখনও প্রেমের কারণে, কখনও
নিছক বাধ্যবাধকতার কারণে। কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক। কবীর সুমন নামে পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। ১০ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে। শোনা যায়, নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন কবীর সুমন। পরে জার্মানি পাড়ি দেন দম্পতি। সেখানে সম্পর্কে ছেদ ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন সুমন চট্টোপাধ্যায়। তবে সেই বিয়েও সুখের হয়নি। নব্বইয়ের দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। নতুন শতাব্দীতে নতুন শুরু করেন কবীর সুমন। মারিয়ার সঙ্গে ডিভোর্সের
মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন সুমন। সূত্র: হিন্দুস্তান টাইমস