ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বোন মনিরা মাসুদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ব্যবহৃত ৬০ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গত ৬ নভেম্বর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এরই মধ্যে নিউ মার্কেট থানায় মামলা করেছেন ভুক্তভোগী। ইতিমধ্যে চুরির ঘটনায় বাড়ির মালিক মো. অপুকে গ্রেপ্তার করেছেন নিউ মার্কেট থানা পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরব আলী বলেন, ‘মামলার তদন্তে গিয়ে আমার স্বর্ণের ব্যাগ উদ্ধার করেছি। এছাড়া সন্দেহভাজন হিসেবে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তবে ফলপ্রসূ তথ্য পাইনি। স্বর্ণগুলো উদ্ধার ও প্রকৃত আসামি ধরতে আমরা কাজ করছি।’
এদিকে বোনের বাসা থেকে স্বর্ণ
চুরি বিষয়ে মিশা সওদাগর বলেন, ‘মনিরা আমার এক আত্মীয়। তার বাসা থেকে গত ৬ নভেম্বর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আমার বোন থানায় অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে প্রকৃতি অপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা। আমার বোন অনেক কষ্ট করে এই স্বর্ণগুলো করেছেন।’ অশ্রুসিক্ত কণ্ঠে মনিরা মাসুদ বলেন, ‘আমার স্বর্ণগুলো যে প্যাকেটে রাখা ছিল তারই একটি কাগজ বাড়ির মালিকের বাসায় পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়িওয়ালা ও স্ত্রীর সঙ্গে কথা বললে গড়মিল পাই। আমাদের তিনজনের একটি কথোপকথন রেকর্ড করেছি, যা থানায় জমা দিয়েছি। ঘটনার পর তারা একবার খোঁজও নেয়নি। আরেকটি কথা বলতে চাই মালিকের দেওয়া তালা
আমরা ব্যবহার করতাম। কোথাও গেলে তাকে চাবি দিয়ে যেত হতো। কাগজের সূত্র ধরে বাড়ির মালিক আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন। প্রবাস করে অনেক কষ্টে স্বর্ণগুলো করেছি। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি প্রশাসনের কাছে।’