শিবিরের মহিলা শাখার সঙ্গে যুক্ত পূজা চেরি…. – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

শিবিরের মহিলা শাখার সঙ্গে যুক্ত পূজা চেরি….

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
সম্প্রতি এ অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। এ নিয়ে বিপাকে পড়েছেন পূজা চেরি। তিনি কোনো দলের সঙ্গে যুক্ত না উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে বলেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়।’ এরপর বলেন, ‘আমি সাধারণত কোন রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’ ‘এটা শুধু

রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্ম কে অপমান করা হচ্ছে, এমন কোন রিউমারস করা আসলে উচিত না যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’ রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি, এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না