সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ২৯৫ নম্বর ভাড়া বাসা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সোনারগাঁ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। এজাহারভূক্ত আসামি হবার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর শামসুল ইসলাম ভূঁইয়াকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবির কর্মকর্তারা বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের

ভিত্তিতে অভিযান চালানো হয়। সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে গ্রেপ্তারের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং অন্যান্য অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা নেই’ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১ গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩ রুশ কূটনীতিক বহিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি