ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সৌদিতে মুগ্ধতা ছড়াল ঢাকার ‘সাবা’
টকটকে লাল শাড়ি পরে জেদ্দার ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের’ চতুর্থ দিনে রেড কার্পেটে হাজির হয়েছেন ঢাকার শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চোখে মুখে আনন্দের আভা আর গোলাপ ঠোটে প্রাণোচ্ছল হাসি দিয়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান এই অভিনেত্রী। এ সময় ক্যামেরার ঝলক এসে পড়ে তার ওপর। হাসি ছড়িয়ে মেহজাবীন ছবি তোলার জন্য পোজ দেন। ছবি তোলার ফাঁকে মেহজাবীন জানিয়ে দেন, তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
সৌদি আরবের বন্দর নগরী হিসেবে পরিচিত জেদ্দায় চলছে বিশ্ব চলচ্চিত্রের নতুন আকর্ষণীয় উৎসব ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ১২ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে ৫ ডিসেম্বর। বিশ্ব সিনেমার এ মিলন মেলায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাবা’।
৮ ডিসেম্বর
কালচারাল স্কয়ার অডিটোরিয়ামে প্রদর্শিত হয় সিনেমাটি। তার আগে রেড কার্পেটে আলো ছড়ান তিনি। ‘সাবার’ মূল ভূমিকায় আছেন মেহজাবীন চৌধুরী। এই সিনেমার মাধ্যমেই ঢাকার ছোট পর্দার এই অভিনেত্রীর সিনেমায় যাত্রা শুরু হয়। ‘সাবা’ মূলত মা-মেয়ের জটিল ও ইমোশনাল সম্পর্ক আর টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। নির্মাতারও এটি প্রথম সিনেমা। সিনেমা প্রদর্শনে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আপ্লুত নির্মাতা বলেন, ‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল গুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। এটা আমার জন্য দারুণ অভিজ্ঞতার। আজ আমার পেছনের সিটে বসে সিনেমাটি দেখেছেন হলিউড নির্মাতা স্পাইক লি। এটা আমার জন্য দারুণ আনন্দের। রেড সি থেকে নতুন এক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব। টরেন্টো, বুসানের পর ‘সাবা’
নিয়ে মরুর বুকে মেহজাবীন। এখানে তার সিনেমা দেখার পর দর্শকদের ভালো লাগায় মুগ্ধ হওয়ার পাশাপাশি মেহজাবীন জানালেন আগামীতে আরও ভালো ভালো চরিত্রে কাজের প্রতি নিজকে নিয়োজিত করবেন তিনি। ‘সাবা’ প্রদর্শনী শেষে মঞ্চে উঠেন সিনেমাটির নির্মাতা মাকসুদুর রহমান। তিনি জানান, সাবা সিনেমাটি তারই পরিবারের বাস্তব ঘটনা। একই সঙ্গে বাংলাদেশের সিনেমা নিয়ে ‘রেড সির’ মতো উৎসবে প্রতিনিধিত্ব করতে পেরে তিনিও গর্বিত। মাকসুদ বলেন, এই সিনেমা আমার প্রথম ফিচার ফিল্ম। সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল গুলোয় ঘুরছি। বড় বড় মানুষরা সিনেমাটি দেখে প্রশংসা করছেন এটা আমার জন্য বড় প্রাপ্তির। ২০১৯ সালে প্রথম বসেছিল ‘রেড সি’ উৎসবের প্রথম আসর। ‘দ্য নিউ হোম অব ফিল্ম’
স্লোগানে এবার উৎসবের চতুর্থ আসর। এ আসরে ৮৫টি দেশের ৪৯ ভাষার ১২২টি সিনেমা প্রদর্শন করা হচ্ছে। জানা গেছে, বিশ্ব সিনেমাকে সৌদি আরবমুখী করতে এবং আরবের সিনেমাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এ ধরনের উৎসব ব্যাপক ভূমিকা রাখবে। এ লক্ষ্য নিয়েই আগামী দিনে আরও বড় আকারে উৎসব আয়োজনে বদ্ধপরিকর রেড সি কর্তৃপক্ষ।