ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
যৌনদৃশ্যে আপত্তি, ইমরান হাশমিকে কোয়েলের না
ইমরান হাশমি বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা। পর্দায় তার উপস্থিতি মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন। পর্দায় অন্তরঙ্গতা যতই থাকুক না কেন, তার সিনেমা মানেই হিট গান।
অনেকেই মুখিয়ে থাকেন তার সঙ্গে পর্দা শেয়ার করার জন্য আবার কেউবা মুখ ফিরিয়ে নেন।তারই এক সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি এই প্রস্তাব পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল 'গ্যাংস্টার', যা সে সময়ের অন্যতম হিট সিনেমা। এই ছবিতে ইমরানের বিপরীতে বলিউডে অভিষেক ঘটে কঙ্গনা রানাউতের। সেসময় তুমুল ভাইরাল হয়েছিল অভিনেত্রীর সেই বোল্ড লুক। তবে অনেকেই হয়তো জানেন না, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের। কঙ্গনার আগেই এই সিনেমার প্রস্তাব সবার আগে
গিয়েছিল কোয়েলের কাছে। মুহূর্তেই না করে দেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। কোয়েল মল্লিক প্রথম থেকেই নিজের কাজের বিষয়ে সচেতন। তাই এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপরই পর্দায় প্রথম দেখা মেলে কঙ্গনা রানাউতের। যার লুক থেকে অভিনয় রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল। সেরা অভিষেক নারী চরিত্রের জন্য তিনি জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারও।
গিয়েছিল কোয়েলের কাছে। মুহূর্তেই না করে দেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। কোয়েল মল্লিক প্রথম থেকেই নিজের কাজের বিষয়ে সচেতন। তাই এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপরই পর্দায় প্রথম দেখা মেলে কঙ্গনা রানাউতের। যার লুক থেকে অভিনয় রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল। সেরা অভিষেক নারী চরিত্রের জন্য তিনি জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারও।





