আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
দু'দিন বাদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রিও ক্রমশ বাড়ছে। তার মধ্যেই আল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে আল্লু তার অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘আমার কোনো অনুরাগী নেই। আমার একদল সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে থাকেন।’ অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত। অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায় হায়দরাবাদের জহর নগর থানায় অভিযোগ দায়ের করেন শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি। তিনি গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি। অবিযোগ পত্রে বলা

হয়েছে, ‘সেনারা সম্মানীয়। তারা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি (আল্লু অর্জুন) আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’ অভিযোগ দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত আল্লুর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না