ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায়
একই দিনে হলিউডের দুটি ছবি শুরু হচ্ছে বাংলাদেশের পর্দায়। একটি হলো, মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা 'উইকেড' এবং অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা 'রেড ওয়ান'।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা
শুক্রবার ছবি দুটি মুক্তি পায় স্টার সিনেপ্লেক্সে। জন এম চু পরিচালিত 'উইকেড'-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিংকলেজ, মিশেল ইয়েওহ প্রমুখ।
অন্যদিকে, জেক কাসদান পরিচালিত 'রেড ওয়ান' ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ।
রেড ওয়ান : আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি 'রেড ওয়ান'। 'দ্য রক' খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ক্যাপ্টেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা
করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। উইকেড: আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে দর্শক মহলে আলোচনায় এসেছে 'উইকেড'। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামে স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় আমেরিকান কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।
করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। উইকেড: আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে দর্শক মহলে আলোচনায় এসেছে 'উইকেড'। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামে স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় আমেরিকান কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।





