ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই আলোচনায় থাকেন। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রাক্তন তথা প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এ ঘটনার পর আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকার অতীত ও তার ঘন ঘন সঙ্গী পাল্টানোর খবরও।
ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্যাপন- সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানিক ধরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন পরীমণি। কোনো একটা জায়গায় পরীর শূন্যতা থাকলেও কখনও অতীতের কোনো ছাপ রাখতে চাননি পরীমণি। সব ভুলে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত থেকেছেন নায়িকা।
তবে কাজের সূত্রে যতটা না আলোচিত, ব্যক্তিগত
জীবন নিয়ে তার চেয়ে বেশি সমালোচিত এই নায়িকা। এইতো দিন কয়েক আগে অনুরাগীদের বোকা বানাতে এক মজার ফন্দি আঁটেন পরীমণি। তার টাইমলাইন থেকে প্রকাশ হওয়া একটি ভিডিও ক্লিপ দেখে রীতিমতো নড়েচড়ে বসে দর্শকরা। আলিঙ্গনরত এক দৃশ্য দেখিয়ে পরীমণি বোঝাতে চান যে নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। আদতে সেটা ছিল 'প্র্যাংক'। পরে সেই কথিত প্রেমিককেও দেখান পরীমণি। সেখানে সেই যুবককে বলতে শোনায়, 'গুজবে কান দেবেন না।' সেই পোস্টের ক্যাপশনে আবার পরীমণি লিখেছিলেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’ তখন ওই ভিডিওতে যেই যুবককে দেখা গিয়েছিল, তিনি একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সেই একই ব্যক্তিকে আবার দেখা গেল পরীমণির নতুন এক ভিডিওতে।
শনিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটা ছাগল (খাসি) জবাই দিয়ে উলটা করে ঝুলানো। অর্থাৎ মাংসের জন্য চামড়া ছাড়িয়ে নিচ্ছেন কসাইরা। ঠিক তার পাশেই দেখা গেল পরীর সঙ্গে প্র্যাংক এ অংশ নেওয়া সেই কোরিওগ্রাফার যুবক তথা কথিত ওই প্রেমিককে। সঙ্গে পরীমণিও ছিলেন। তবে কথা বলছিলেন, ক্যামেরার সামনে আসছিলেন না। সেখানে বিভিন্ন গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা। ভিডিওটিতে পরীমণির মেয়ে প্রিয়মকেও এক ঝলক দেখা যায়। এ সময় প্রিয়মের সঙ্গেও মজা করে কথা বলেন পরী। সেই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘আমার মেয়ে প্রথমবার তার মামা বাড়ি এসেছে! মামা বাড়ি মধুর হাঁড়ি।’ তবে ভিডিওটি দেখে পরীমণির অনুরাগীরা তাদের সবাইকে শুভকামনা জানতে
ভোলেন নি, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্য ঘর।