ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
ফেব্রুয়ারিতে সাফ টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
গত মাসের শেষ দিকে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। আর আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-মারিয়াদের উত্তরসূরিরা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ।
গতকাল মঙ্গলবার এক সভায় এই সিদ্ধান্তে নিয়েছে সাফের কম্পিটিশন কমিটি। বাংলাদেশে ১১-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুনিয়র মেয়েদের এই টুর্নামেন্ট।
স্বাগতিক দেশের নাম ঠিক হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।
এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ
করে বাফুফে সেটাই দেখার বিষয়। সাফ অনূর্ধ্ব-২০ নারী ছাড়াও পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ। আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনও ঠিক হয়নি। এ সম্পর্কে হেলাল বলেন, মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।