গোপালগঞ্জ জেলার বশেমুর বিপ্রবিতে দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

গোপালগঞ্জ জেলার বশেমুর বিপ্রবিতে দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রক্টর নিয়োগ নিয়ে দু’গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় সাবেক প্রক্টরসহ ১৫ শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।জানা গেছে, ড. মো. কামরুজ্জামানকে প্রক্টর থেকে বাদ দিয়ে ড. আরিফুজ্জামান রাজিবকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে এক গ্রুপ শিক্ষার্থী নতুন নিয়োগকৃত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবকে বঙ্গবন্ধু পরিষদের নেতা উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবিতে ক্যাস্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি ভিসির বাস ভবনের সামনে গেলে এর বিরোধিতাকারী অপর গ্রুপের শিক্ষার্থীরা বাধা দেয়। এতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির

ঘটনা ঘটে।এতে সাবেক প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ ১৫ শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। সাবেক প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, এটি শিক্ষার্থীদের বিষয়, এ বিষয়ে আমার কিছু জানা নেই। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে আমি কিছুটা আহত হয়েছি। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হোসেন উদ্দিন শেখর বলেন, আরো তিন মাস সময় থাকার পরেও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীল আনার লক্ষে প্রক্টর বদল করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছে, এটা ঠিক নয়। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা