ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা
কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত
শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা
কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই দায়ের করা হয়। বর্তমানে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।



