নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের পরিবারে সংঘটিত মর্মান্তিক ঘটনা বর্তমান রাষ্ট্রব্যবস্থার নিষ্ঠুরতা, বিচারহীনতা ও রাজনৈতিক নিপীড়নের গভীর মানবিক বিপর্যয়কে আবারও সামনে নিয়ে এসেছে। একজন রাজনৈতিক কর্মীর পরিবারকে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা, একাকিত্ব ও মানসিক চাপে বন্দি করে রাখার পরিণতিই এই হৃদয়বিদারক ট্র্যাজেডি। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাবন্দি থাকা একজন কর্মীর পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত অবস্থায় দিনের পর দিন ভেঙে পড়ছিল। জামিন প্রক্রিয়ার পথ রুদ্ধ থাকা, ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা এবং সামাজিক নিঃসঙ্গতা তাদের চরম মানসিক বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়। এই ঘটনায় আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় দমন-পীড়ন কেবল একজন কর্মীকেই আঘাত করে না; তার পরিবার, তার সন্তান, তার অস্তিত্বকেও

ধ্বংসের মুখে ঠেলে দেয়। বাংলাদেশ ছাত্রলীগ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছে এই ঘটনা কোনো ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এটি একটি দখলদার রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত সহিংসতার ফল। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে কর্মীদের কারাগারে বন্দি রেখে, পরিবারকে অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়াই এই অপশাসনের নিয়মিত চর্চা। গত দেড় বছর ধরে এ ধরনের নির্যাতন চলছে, যার নীরব শিকার হয়ে উঠছে অসংখ্য পরিবার। ৫ আগস্ট ২০২৪ থেকেই বাংলাদেশ ছাত্রলীগ এই অবৈধ, অসাংবিধানিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে আসছে। আমাদের লড়াই কোনো সহানুভূতি বা দয়ার জন্য নয়; আমাদের লড়াই একটি গণতান্ত্রিক, শান্তি-সমৃদ্ধ, আইনের শাসনভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিকভাবে বলীয়ান বাংলাদেশ গড়ে তোলার জন্য। এই শাসনব্যবস্থা মানুষের জীবনের নিরাপত্তা ইচ্ছাকৃতভাবে বিপন্ন করছে। বিচারকে

স্তব্ধ করে, মানবিকতাকে নির্বাসনে পাঠিয়ে এবং রাষ্ট্রকে ভয় ও নিপীড়নের যন্ত্রে পরিণত করাই তাদের শাসনের মূল বৈশিষ্ট্য। এই বাস্তবতা আমরা জানি, দেখছি এবং এর বিরুদ্ধে আপসহীনভাবে প্রতিরোধ গড়ে তুলছি। বাংলাদেশ ছাত্রলীগ শপথ করে ঘোষণা করছে, এই দখলদার অপশাসনের ক্ষমতার মসনদ ভেঙে না পড়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না। প্রতিটি নিপীড়িত পরিবার, প্রতিটি হারানো জীবন আমাদের লড়াইকে আরও দৃঢ় করে। একটি মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার, এই অঙ্গীকার থেকে একচুলও বিচ্যুতি হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?