দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
রাষ্ট্রযন্ত্র দুর্বল করা হয়েছে পরিকল্পিতভাবে, আইনশৃঙ্খলা বাহিনীকে নৈতিকভাবে ভেঙে দেওয়া হয়েছে, আর অপরাধীদের জন্য তৈরি করা হয়েছে অভয়ারণ্য। দখলদার ইউনুসের নেতৃত্বে যে অপশাসন চলছে, তা শুধু ব্যর্থতা না এটা রাষ্ট্র ধ্বংসের একটি সুস্পষ্ট রোডম্যাপ। নিখোঁজের পর ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার, রাজনৈতিক পরিচয়ের কারণে হত্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির পরিবারের সদস্যকে প্রকাশ্যে খুন এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো প্রমাণ করে, এই দেশে এখন আর নাগরিক পরিচয় নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। অপরাধ ঘটছে দিনের আলোতে, কিন্তু বিচার নেই, তদন্ত নেই, জবাবদিহিতা নেই। আরও ভয়াবহ বিষয় হলো, এই সব ঘটনার পর অবৈধ উপদেষ্টাগং এর থেকে নীরবতা। এই নীরবতা কোনো অক্ষমতা না, এটা সম্মতি। কারণ দখলদাররা

জানে, ভয়ের রাজত্ব কায়েম থাকলে প্রশ্ন উঠবে না, প্রতিরোধ গড়ে উঠবে না। এই অপশাসনে সবচেয়ে বড় আঘাত এসেছে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জীবনে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিদদের মরদেহ উদ্ধার হওয়া প্রমাণ করে এখানে জ্ঞান, অভিজ্ঞতা বা অবদান কোনোটাই নিরাপত্তা দেয় না। যে দেশ তার মেধাকে রক্ষা করতে পারে না, সে দেশ ভবিষ্যৎও হারায়। বাংলাদেশকে অকার্যকর দূর্বল রাষ্ট্র বানাতেই বিদেশি শক্তির প্রেসক্রিপশনে চলছে ষড়যন্ত্র। এই অবৈধ শাসনে রাষ্ট্র আর জনগণের রক্ষক নেই। আছে শুধু ক্ষমতা রক্ষার মেশিন। পুলিশ আতঙ্কিত, প্রশাসন পক্ষপাতদুষ্ট, বিচারব্যবস্থা অচল। ফলে অপরাধী জানে ধরা পড়লেও কিছু হবে না। এই অবস্থার মধ্যেই দখলদার ইউনুস নির্বাচনের নাটক সাজাচ্ছে। যেন রক্ত, লাশ আর নিরাপত্তাহীনতার

ওপর দাঁড়িয়ে বৈধতার সিল মারা যায়। কিন্তু জনগণ সব দেখছে, সব বুঝছে। বাংলাদেশকে আজ অরাজকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। আর এই অরাজকতাই দখলদারদের শক্তি। কিন্তু ইতিহাস বলে ভয়ের ওপর দাঁড়িয়ে কোনো শাসন টেকে না। এই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ এখন শুধু রাজনৈতিক দায়িত্ব না, এটা রাষ্ট্র বাঁচানোর লড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’