আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পারেননি কারাবন্দি জুয়েল: আবেদনের প্রমাণ থাকার পরেও মেলেনি প্যারোল, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বাগেরহাট প্রতিনিধি: কারাবন্দি ছাত্রদল নেতা জুয়েল হোসেন সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তবে এই শোকের চেয়েও বড় আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে শেষ বিদায়ের মুহূর্তে স্বামীর উপস্থিতি না থাকা। অভিযোগ উঠেছে, যথাযথ প্রক্রিয়ায় প্যারোলের আবেদন করা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পারেননি জুয়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল প্রচার চালাচ্ছে যে, কারাবন্দি জুয়েল হোসেন সাদ্দামকে জানাজায় উপস্থিত করার জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদনই করা হয়নি। তবে এই দাবির

সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবির স্বপক্ষে গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর করা একটি লিখিত আবেদনের কপি পাওয়া গেছে। প্রাপ্ত নথিতে দেখা যায়, জুয়েল হোসেন সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিন লিখিতভাবে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি জুয়েলের স্ত্রী ও সন্তান মৃত্যুবরণ করেন এবং পরদিন ২৪ জানুয়ারি বাদ আসর জানাজার সময় নির্ধারণ করা হয়। মানবিক কারণে ওই জানাজায় অংশ নিতে বাগেরহাট থেকে বর্তমানে যশোর কারাগারে স্থানান্তরিত জুয়েলের মুক্তির প্রার্থনা জানানো হয়। নিহতের পরিবারের অভিযোগ, তারা এই আবেদনটি নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন থেকে

শুরু করে যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় পর্যন্ত দিনভর দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু সাপ্তাহিক ছুটির দিন এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার অজুহাতে প্রশাসন তাদের সহায়তা করতে গড়িমসি করে। সূত্রমতে, স্থানীয় পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে প্রশাসনের কাছে একটি নেতিবাচক প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, জুয়েল হোসেন সাদ্দামকে জানাজায় নিয়ে আসা হলে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে পারে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। মূলত জনসমাগম ও নিরাপত্তার অজুহাত দেখিয়েই প্রশাসন আবেদনটি ইতিবাচকভাবে গ্রহণ করেনি বলে অভিযোগ। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনতা ও নেটিজেনরা। তারা বলছেন, এটি চরম অমানবিকতা। একজন মানুষের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর শেষবারের মতো

তাদের মুখ দেখার সুযোগ না দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং প্রশাসনের এমন ভূমিকাকে ‘লজ্জাজনক’ বলে ধিক্কার জানাচ্ছেন সচেতন মহল। উল্লেখ্য, জুয়েল হোসেন সাদ্দাম বর্তমানে একটি রাজনৈতিক মামলায় বাগেরহাট থেকে স্থানান্তরিত হয়ে যশোর কারাগারে বন্দি রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?