রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ July, ২০২৬

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামীও নিজের পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার স্থানীয় সময় সকালে উত্তর বচ্চি পরগনার সোদপুর স্কুল রোড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম গীতা দাস এবং অভিযুক্ত স্বামীর নাম সুভাষ দাস। সুভাষ উত্তর চব্বিশ পরগনার নাজাত এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গীতা ও সুভাষের বিয়ে হলেও গীতার পরিবার তাঁদের

এই বিয়ে কোনোভাবেই মেনে নেয়নি। বিয়ের পর থেকে এই দম্পতি সোদপুরের স্কুল রোডে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। আজ সকালে প্রকাশ্যে রাস্তায় গীতার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালান সুভাষ। তিনি গীতার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। রাস্তায় এই ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং সুভাষকে থামানোর ও তাঁর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত সুভাষের হাত থেকে গীতাকে রক্ষা করতে তাঁরা ব্যর্থ হন। একপর্যায়ে রক্তাক্ত ও জখম অবস্থায় গীতা রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন। স্ত্রীকে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে সুভাষ সঙ্গে সঙ্গে ওই একই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পরপরই

রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে গীতা দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সুভাষ দাসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকে সুভাষ প্রায়ই গীতার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। গীতা এই নির্যাতনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছিলেন এবং একপর্যায়ে তিনি এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু সুভাষ কোনোভাবেই গীতাকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। এই বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা