সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
পাতানো নির্বাচন আর নয়। পরিকল্পিত প্রতারণার এই রাজনীতি আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। ভোটকে অর্থহীন করে, জনগণের রায়কে বন্দি রেখে ক্ষমতা আঁকড়ে ধরার যে অপচেষ্টা চলছে, তা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। রাষ্ট্রযন্ত্রকে দলীয় হাতিয়ারে পরিণত করে সাজানো যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তা জনগণ আর মেনে নেবে না। এই দেশ কারও একক সম্পত্তি নয় এ দেশের মালিক জনগণ। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সব রাজনৈতিক দলের পূর্ণ অংশগ্রহণে এবং জনগণের স্বাধীন ভোটাধিকারের নিশ্চয়তায়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভোটের ফল নির্ধারণ গণতন্ত্র নয়, এটি ক্ষমতার নগ্ন অপব্যবহার। ইতিহাস সাক্ষী থাকবে ভোট চুরি করে কোনো শাসন টিকে থাকে না। ভয়,

হুমকি, মামলা, গুম ও গ্রেপ্তারের মাধ্যমে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই এখন সময়ের দাবি। রাজপথে, সামাজিক মাধ্যমে ও বিবেকের কণ্ঠে আমাদের অবস্থান একটাই পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রাম চলবেই। গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’