যে অভিমানে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

যে অভিমানে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝ পথে খবর চাউর হয়; সিরিজ শেষেই তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। যদিও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও অধিনায়ক হিসেবে টিকে গেছেন তিনি। এ অবস্থায় জনমনে প্রশ্ন; হঠাৎ কেনই বা নেতৃত্ব ছাড়তে চাইলেন শান্ত, আবার কি কারণেই বা নেতৃত্ব দেখা যাচ্ছে তাকে। কোন অভিমানে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কেই বা তার সেই অভিমান ভাঙিয়ে নেতৃত্ব দিতে রাজি করাল? জানা গেছে শান্তর অভিমানের নেপথ্যের কারণ, সেই অভিমান কীভাবে ভেঙেছে জানা গেছে সেটিও। জানা গেছে, দলের ব্যর্থতায় অধিনায়ক হিসেবে তাকে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হলেও দল নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না শান্তর। অধিনায়ক হিসেবে দল নির্বাচনে কোনো

ইনপুট দিতে পারতেন না তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে যা নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল শান্তর। যে কারণে হতাশায় নেতৃত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন শান্ত। পরে এ বিষয়গুলো বর্তমান বোর্ডপ্রধান ফারুক আহমেদের সঙ্গে মন খুলে শেয়ার করেছেন শান্ত। আর তাতেই গলেছে শান্তর অভিমানের বরফ। নেতৃত্ব ইস্যুতে মত বদলেছেন শান্ত। আর সে কারণেই আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শান্তকে। বিসিবি প্রধানের সঙ্গে শান্তর এই বৈঠক হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্ট শেষে। যেখানে বিদেশ থেকে দেশে ফেরার পর অধিনায়ক শান্তর কথা শোনেন ফারুক আহমেদ। সভাপতির কাছে শান্তর অভিযোগ ছিল, দল গঠন ও পরিচালনার ক্ষেত্রে নির্বাচক প্যানেলের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন না তিনি। সেই

একই মিটিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজও। কেননা, তাকে বলা হয়েছিল, কোন কারণে শান্ত নেতৃত্ব দিতে রাজি না থাকলে তিনিই হবেন দুই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক। তবে শান্তর এখন মত বদল হওয়ায় নেতৃত্ব পাচ্ছেন না মিরাজ। তবে তাকে সহ-অধিনায়ক করা হয়েছে শান্তর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার