ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
‘এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোক দেখানো হবে না। জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
আসিফ বলেন, যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।
এদিকে প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে কয়েকশ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।





