নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ |
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। রোববার (২৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে জানিয়েছে। এতে বলা হয়, গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা খিলগাঁও

থানার মেরাদিয়া বাজারের মোড়ে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত ১৭ অক্টোবর আহাদুল ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক