রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সিটিজেনস রাইটস মুভমেন্টের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সিটিজেনস রাইটস মুভমেন্টের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন ‘সিটিজেনস রাইটস মুভমেন্ট’ নামে একটি সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২০ দফা দাবি পেশ করা হয়। সিটিজেনস রাইটস মুভমেন্টের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- পতিত সরকারের পদলেহনকারী রাষ্ট্রপতি সাহাবউদ্দিনকে অপসারণ। দলীয় বিবেচনায় নিয়োগকৃত সকল বিচারপতিদের অপসারণসহ অতীতের দুষ্কৃতকারী সকল সিইসি ও অপরাধী ইসিদের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানের সময়

দেড় হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যা ও বিগত ১৬ বছরে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণহারে গুম, সংঘবদ্ধভাবে গণহারে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও বিদেশে অর্থ পাচারের অপরাধসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার হাসিনাসহ তার সঙ্গী ও দোসরদের বন্দি বিনিময় চুক্তি মেনে ভারত থেকে দেশে এনে মানবতাবিরোধী আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবিধান থেকে জনকল্যাণ বিরোধী সকল ধারা উপধারা বাতিলপূর্বক গণমুখী সংবিধান প্রণয়ন করতে হবে। এক ব্যক্তি দুবারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না মর্মে আইন প্রণয়নসহ একই ব্যক্তি একই মেয়াদকালে সরকারপ্রধান ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। দেশের কোনো নির্বাচনি এলাকায় দল কর্তৃক মনোনীত প্রার্থী,

ভোটারদের কাছে আস্থাশীল না হলে ‘না ভোট’ প্রয়োগের ব্যবস্থা সংবিধানে রাখতে হবে। সংগঠনটির দাবির মধ্যে আরও রয়েছে, সাংবিধানিকভাবে রাষ্ট্রের নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের’ স্থলে ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’ নামকরণ করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ভাতা বাতিলপূর্বক তাদেরকে শাস্তির আওতায় আনাসহ পূর্বের ভূয়া সরকারি চাকরি গ্রহণকারীদের অপসারণসহ প্রদত্ত অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে। সরকারি সকল চাকরীজীবীদের পেনশন প্রথা বাতিল করতে হবে। কারণ বেসরকারি চাকরির পেনশন সুযোগ নেই অধিকন্তু বেকার জনগোষ্ঠী সারাজীবন প্রকৃতার্থে নিত্যজীবনে আয়রোজগারহীন থাকেন। সংবাদ সম্মেলনে সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার বলেন, ফ্যাসিজমের আমলে যে অরাজকতা ছিল, সেটা যেন আবার শুরু না হয়। আমরা দেখতে পাচ্ছি, নতুন করে আবার চাঁদাবাজি

শুরু হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে আপনারা সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করুন, তারপর নির্বাচন দিন। যেন যেই লাউ, সেই কদু না হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই