ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর…
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
শিন বেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিন বেট, পুলিশের লাহাভ-৪৩৩ মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
শিন বেট ও পুলিশের মতে, ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনেশুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন। যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র
আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো। শিন বেট বলেছে, ঘটনাটি গুরুতর। কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। তার মানে আরও অনেকে এ কাজ করতে সক্ষম। সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশী এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে ২২ জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। গত দুই বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট, নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়। ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়।
গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্রও গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে।