অবশেষে লৌহজং নদীর ওপর নির্মাণ হচ্ছে সেতু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

অবশেষে লৌহজং নদীর ওপর নির্মাণ হচ্ছে সেতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল সংলগ্ন সাহাপাড়া বাবুবাজারের উত্তর পাশে লৌহজং নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা যায়, ওই স্থানে ব্রিজ নির্মাণ না হওয়ায় খেয়া নৌকা ও বাঁশের সাঁকোয় ঝুঁকির মধ্যে এলাকাবাসীকে পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌরসভার ভেতরে গুরুত্বপূর্ণ পয়েন্টে পাকা সেতু নির্মাণ না হওয়ায় এ যেন বাতির নিচেই অন্ধকার। এদিকে এলাকাবাসী ও কুমুদিনী পরিবারের সদস্যদের নিয়ে মির্জাপুর সাহাপাড়া গ্রামে দানবীর আরপি সাহার বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এখানে নিরাপদ পাকা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়। কুমুদিনী পরিবারের কর্ণধার রাজীব প্রসাদ সাহাসহ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি

লিমিটেডের কর্মকর্তারা নিরাপদ পাকা সেতু নির্মাণের একমত পোষণ করে দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এ সময় রাজীব প্রসাদ সাহা ছাড়া কুমুদিনী পরিবারের সদস্য রুদ্রপ্রসাদ সাহা, জি এম রণজিৎ সাহা, স্বপন কুমার পোদ্দার, ডা. অনুপম পোদ্দার, সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ সাহা, অনিমেশ ভৌমিক লিটন, এলাকাবাসীর মধ্যে সালাউদ্দিন ডন, চিত্রশিল্পী হুমায়ুন কবীর, উত্তম সাহা ও সাবেক কাউন্সিলর তাপস সাহা উপস্থিত ছিলেন। এ খবরে এলাকায় আনন্দ ছড়িয়ে পড়েছে। মির্জাপুর সাহাপাড়া বাবুবাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ঘাটে গিয়ে দেখা গেছে পারাপারে মানুষের দুর্ভোগের চিত্র। ভুক্তভোগীদের অভিযোগ, টাঙ্গাইল, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কয়েক লক্ষাধিক মানুষ মির্জাপুর বাবুবাজার-কুমুদিনী হাসপাতাল রোড দিয়ে যাতায়াত করে আসছে। গুরুত্বপূর্ণ

এই রোডের লৌহজং নদীর সাহাপাড়া বাবুবাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ওপর একটি পাকা ব্রিজ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তাদের সে দাবি উপেক্ষিত। একটি পাকা সেতু না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন, মির্জাপুর পৌরসভাসহ দক্ষিণাঞ্চলের তিনটি জেলার দুর্ভোগের শেষ নেই। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের চালির ওপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের নিয়ে মানুষ পড়ে বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। নদীর দুই পাশে অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবসায়ী সালাউদ্দিন ডন বলেন,

শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ৩-৪ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে। তাদের দুর্ভোগের শেষ নেই। এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সাহাপাড়া বাবুবাজার এলাকায় লৌহজং নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ সময়ের দাবি হয়ে উঠেছিল। বিষয়টি তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কুমুদিনী পরিবারকে জানিয়েছিলেন। কুমুদিনী পরিবার নিরাপদ পাকা সেতু নির্মাণের দাবি মেনে নিয়েছেন। এখন আর সেতু নির্মাণে কোনো বাধা নেই। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ সেতু নির্মাণ হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, মির্জাপুর পৌরসভার সাহাপাড়া বাবুবাজার সংলগ্ন লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছিল। এলাকার জনগণের দুর্ভোগের চিত্র তুলে

ধরে বিষয়টি কুমুদিনী পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। কুমুদিনী পরিবার দাবি মেনে নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এখানে নিরাপদ সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা