সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির তথ্যও পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় দুই দেশের পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এরদোয়ান দাবি করেছেন, সিরিয়ায় ইসরায়েলের হামলা ‘অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি’। বৃহস্পতিবার (১৭ জুলাই) রয়টার্সের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল-শারা আজ ফোনে দামেস্কে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে। তেলআবিব বলেছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করার জন্য এ হস্তক্ষেপ করা

হয়েছে। কিন্তু এরদোয়ান দাবিটি অগ্রাহ্য করে দামেস্কের প্রতি সমর্থন জানান। প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ইসরায়েলের হামলা “অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি” এবং আঙ্কারা সিরিয়ার দ্রুজদের সাথে যুদ্ধবিরতিতে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বাগত জানায় বলে এরদোয়ান মন্তব্য করেন। ফোনের অপর প্রান্তে শারা এরদোয়ানের মন্তব্যে সাহস ফিরে পান। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থনের জন্য শারা এরদোয়ানকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ান সেনাবাহিনী ট্যাংক মোতায়েন করে। এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাংক ইউনিটগুলোতে হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো

হয়েছিল, ট্যাংক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয়। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ট্যাংকগুলো অস্ত্রশস্ত্রমুক্ত অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদায় চলমান সংঘর্ষে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!