অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। শুক্রবার দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। ড. ওসমান ফারুক বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছিল। দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা করে ড. ফারুক বলেন, বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকবো। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

নামেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।সেসময় যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ড. ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন। কিশোরগঞ্জ-৩ আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্যও তিনি। আগামী সপ্তাহ থেকে ওই আসনে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন। দেশে ফিরেই শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির