ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
সংস্কারের ১৪ দফা দাবি নিয়ে শিক্ষা অধিকার সংসদের আত্মপ্রকাশ
বৈষম্যহীন, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থা বিনির্মাণে সংস্কারের ১৪ দফা দাবি জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শিক্ষা সংস্কারের একগুচ্ছ সুপারিশ জানানো হয়।
এ সময় সংগঠনটির আহ্বায়ক, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো ও আন্তর্জাতিক শিক্ষা গবেষক অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ ১৪ দফা সংস্কারের প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষাক্রম ও মূল্যায়ন আধুনিকায়ন, শিক্ষামান যাচাই ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ, এডুকেশন পারফরম্যান্স ডেলিভারি ইউনিট প্রতিষ্ঠা, পাঠদানের ব্যাঘাত প্রতিরোধে শিক্ষা রক্ষাকবচ চালু, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গনের নিশ্চয়তা প্রদান।
সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে- শিক্ষায় সামাজিক সুরক্ষা, শিক্ষক ও শিক্ষা প্রশাসনকে বিরাজনীতিকরণ, শিক্ষকদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি,
বিশ্ববিদ্যালয়ের অনিয়ন্ত্রিত প্রসার সংকোচন ও মানের পুনর্মূল্যায়ন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক সংস্কার সাধন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন ও কার্যকর ছাত্র-সংসদ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় প্রতিটি প্রস্তাবের পক্ষে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন, নির্বাহী সদস্য মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক, ওমর ফারুক, রমিজুল ইসলাম রুমি ও মিনহাজুল আরেফিন।