ইয়ম কিপুর পালন ইসরাইলজুড়ে সর্বোচ্চ সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

ইয়ম কিপুর পালন ইসরাইলজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
চলমান যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই ১৯৭৩ সালের পর এই প্রথমবার ইয়ম কিপুর পালন করছে ইসরাইল। এ নিয়ে ইসরাইলি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কেননা দেশটি ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে মুখোমুখি রয়েছে। এ বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশব্যাপী বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতেও সতর্কতা বাড়ানো হয়েছে। হিব্রু বর্ষের প্রথম মাসকে ‘তিশরেই’ বলা হয়। ইহুদি ধর্মবিশ্বাস মতে, এ মাসের প্রথম দিন মহাপ্রভু পরবর্তী এক বছরের ভাগ্যলিখনের খাতা খোলেন। তাই এদিন থেকেই ইহুদিরা বিশেষ প্রার্থনা করেন। তিশরেই মাসের দশম দিনের মাথায় পালিত হয় পাপমুক্তির দিন বা ‘ইয়ম কিপুর’। এই দিন শেষে প্রভু

ইহুদিদের ভাগ্যলিখন শেষে খাতা বন্ধ করেন। ইয়ম কিপুরের দিনটি ইহুদিরা ব্যক্তিগত, পারিবারিক ও সমষ্টিগতভাবে নিবিড় প্রার্থনা, অনুশোচনা, উপবাস ও সংযমের মাধ্যমে পালন করে থাকেন। ইহুদি ধর্মমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান এই দিনটি ইসরাইলে সরকারিভাবে ছুটি থাকে। অত্যাবশ্যকীয় সীমিত কিছু সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকে। ১৯৭৩ সালে এই ইয়ম কিপুর পালনকালে মিশর এবং সিরিয়া ইসরাইলে আকস্মিক আক্রমণ চালায়। যা ইয়ম কিপুর যুদ্ধ বা আরব-ইসরাইল যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধের স্মৃতির সঙ্গে এবারের ইয়ম কিপুর উদযাপন একটি ভিন্ন প্রেক্ষাপট তৈরি করেছে। কারণ ইসরাইল এ বছরও আরেক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত রয়েছে। এ নিয়ে ইসরাইলি সরকার তার জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে এবং এই বিশেষ ধর্মীয়

দিনটিতে যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছে। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?