ইউরোপ-আমেরিকা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চায় না: পেজেশকিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

ইউরোপ-আমেরিকা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চায় না: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী নয় বলে অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে ইরানি প্রেসিডেন্ট এ অভিযোগ তোলেন। দুই নেতা এদিনই নিজেদের মধ্যে প্রথম দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হলেন। এ সময় পেজেশকিয়ান বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সম্পর্ক শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক, তা ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র চায় না’। তিনি বলেন, দখলদার ইসরাইল কোনো আন্তর্জাতিক আইন বা মানবিক কাঠামো মানছে না, যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ ভয়াবহ। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনার মূল কারণ ইসরাইলের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক মানদণ্ডের প্রতি সম্মান না দেখানো’। এর আগে ইরানের সর্বোচ্চ

নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই অভিযোগ তোলেন। গত ৪ অক্টোবর তেহরানে দেওয়া জুমার খুতবায় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইসরাইলের সমর্থনে কাজ করছে এবং এর পেছনে তাদের মূল উদ্দেশ্য হলো- মধ্যপ্রাচ্যের সম্পদগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মূলত ৭ অক্টোবর। যখন গাজা উপত্যকা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি ভূখণ্ডে আকস্মিক আক্রমণ চালায়। এতে প্রায় ১,২০০ ইসরাইলি নাগরিক নিহত হন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়। এর পর ইসরাইল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং বিমান হামলা শুরু করে। পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অঞ্চলেও হামলা চালানো হয়। একই সঙ্গে ইসরাইল গাজা উপত্যকায়

হামাসের বিরুদ্ধে স্থল অভিযানেরও সূচনা করে। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া যায়। পালটা জবাব হিসেবে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দখলকৃত ভূমিতে ক্রমাগত হামলা চালাতে থাকে হিজবুল্লাহ। তারই জেরে ইসরাইল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। ‘নর্দার্ন অ্যারোজ’ নামে ইসরাইলি বাহিনীর এই অভিযান শুরু করার লক্ষ্য ছিল ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। ইসরাইলের দাবি, ২৭ সেপ্টেম্বরের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। পরে ১ অক্টোবর থেকে ইসরাইল লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযানের ঘোষণা দেয়। ইসরাইলি বাহিনীর চলমান হামলায় লেবাননে এ পর্যন্ত ১,৩২৩ জন নিহত এবং ৩,৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। সেই

সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি লেবানিজ। অন্যদিকে গাজায় প্রাণ হারিয়েছেন ৪২,১২১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় এক লাখ। যাদের অধিকাংশই নারী ও শিশু। সূত্র: তাস ও আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল