ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সহজে সুইডেন যাওয়ার সুযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সহজে সুইডেন যাওয়ার সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
সুইডেন অ্যাম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে বাংলাদেশিদের জন্য। যেখানে ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোনো দালাল বা তৃতীয় কোনো মাধ্যম ছাড়া নিজেই আবেদন করলে খরচও কমে আসবে কয়েকগুন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে আরো ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। দেশগুলো হলো- ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই আটটি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সহজীকরণ: নতুন সুবিধা হলো ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে

সময়ের সাশ্রয় হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো- ১. পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম। ২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। ৩. বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট। ৪. ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)। ৫. ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ। ৬. ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)। ৭. কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। ভ্রমণ ইতিহাস: সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, ইনভাইটেশন দিয়ে ভিসা করাতে পারবেন। সময়সীমা: সুইডেন অ্যাম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায়

এই প্রক্রিয়ার সময়সীমা কম লাগবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির