বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে সাকিবের রুমমেট ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। বন্ধুর আকস্মিক অবসরের ঘোষণায় পিন্টুর প্রতিক্রিয়া, ‘ভারতে টেস্টের আগে সে যখন ইংল্যান্ডে ছিল তখন কথা হয়েছিল। সেই সময় অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে আমাদের বন্ধুদের আলোচনায় আমরা প্রায়ই খুনসুটি করি কে কবে অবসর নেব। ও (সাকিব) বলছিল ২০২৫ সালে নিতে পারি।’ সাকিব বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদ। অসংখ্য রেকর্ড সাকিবের, অর্জনও অনেক। তাই সাকিবকে ধুমকেতুর সঙ্গে তুলনা করলেন রুমমেট পিন্টু, ‘নক্ষত্র (ধুমকেতু) দেখতে যেমন ৭৫ বছর অপেক্ষা করতে হয়। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেই নক্ষত্র। এই রকম নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে

হয় সেটাই দেখার বিষয়।’ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি সাকিবের দুই ব্যাচ সিনিয়র। সাকিব আল হাসানের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে এমিলি জানিয়েছেন, ‘সে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। তার না খেলার কারণে যে অভাব তৈরি হবে সেটা সহসাই পূরণ হওয়ার নয়। পারিপার্শ্বিক অবস্থা ও সবকিছু মিলিয়ে হয়তো সেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ সাকিবের বয়স এখন ৩৭ বছর। এই বয়সেও ভালো পারফরম্যান্স করছেন। এমিলি মনে করেন সাকিব চাইলে আরও খেলতে পারতেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বছর বয়সেও খেলতে দেখা যায়। সে হিসেবে সাকিব আরও ২ বছর খেলতেই পারতেন।’ এদিকে বৃহস্পতিবার কানপুর টেস্টের আগেরদিন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টিতে আর না খেলার

সিদ্ধান্ত জানিয়েছেন। সাকিবের এই সিদ্ধান্ত আলোড়ন তুলেছে গোটা ক্রীড়াঙ্গনেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে