ভারতের কাছে হেরে দুঃসংবাদ পেল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের কাছে হেরে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সে সিরিজের সাফল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে চেন্নাই টেস্টে ভারতে কাছে হারতেই ছন্দপতন হলো। ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮০ রানে হারের পর দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। চেন্নাই টেস্টের পর হালনাগাদ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছেন শান্ত-মুমিনুলরা। অন্যদিকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। বর্তমানে তাদের পয়েন্ট ৭১.৬৭%। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০%। গল টেস্টে রোমাঞ্চকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষ দুইয়ের দৌড়ে ভালোভাবেই টিকে আছে শ্রীলঙ্কা। বর্তমানে তাদের পয়েন্ট ৫০%। ৪র্থ এবং

৫ম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ৪২.৮৬% পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে কিউইরা। খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও, তাদের পয়েন্ট ৪২.১৯%। ছয়ে নেমে যাওয়া বাংলাদেশের পয়েন্ট এখন ৩৯.২৯%। শান্তদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রোটিয়ারা, তাদের পয়েন্ট ৩৮.৮৯%। ভারত সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট