ইসরাইলে হিজবুল্লাহর নয়া অভিযান, বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলে হিজবুল্লাহর নয়া অভিযান, বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর উভয় পক্ষের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার বলেছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা কামানের গোলা দিয়ে ইসরাইলের আল-মালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে। হিজবুল্লাহর কাতিউশা রকেটগুলো হারমন ব্রিগেড ৮১০-এর কমান্ড হেডকোয়ার্টার মা'আলেহ গোলানি সামরিক ঘাঁটির পাশাপাশি শোমেরা এবং মেটাত ঘাঁটিতে আঘাত হেনেছে। ইয়ারা ব্যারাকে ইসরাইলের পশ্চিম ব্রিগেডের কমান্ড হেডকোয়ার্টারও রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমিতর গালিলিতে এবং অধিকৃত কাফারচৌবা পাহাড়ে ইসরাইলি লক্ষ্যবস্তুতে

১৭টি হামলা চালিয়েছে। উত্তর ইসরাইলে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে। লেবাননে ইসরাইল তার বিমান হামলায় হিজবুল্লাহর কয়েক ডজন রকেট লাঞ্চারপ্যাডসহ অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার দাবি করার পর, নতুন করে এ অভিযান শুরু হয়। লেবাননজুড়ে ইসরাইলের সন্ত্রাসী হামলায় অন্তত ৩৭ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর, হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশ্য গাজার ওপর ইসরাইল স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিতভাবে ইসরাইলের ভেতরে হামলা চালিয়ে আসছে। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, ইসরাইল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ

তাদের হামলা অব্যাহত রাখবে। সূত্র: আল-মায়াদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাবি ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন পশ্চিমবঙ্গে জেতায় বিজেপিকে বিএনপি নেতার অভিনন্দন ‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’—বিজয়কে গভর্নরের প্রশ্ন ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, কী করবেন মমতা? ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন মার্কিন জাহাজে হামলা চালাতে ‘কামিকাজে ডলফিন’ ব্যবহার করবে ইরান! লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ সাড়ে ছয় কোটি টাকা মূল্যের সোনার বারসহ তিনজন গ্রেফতার মৃত্যু মিছিলে চট্টগ্রাম: হাম ও নিউমোনিয়ায় বিপর্যস্ত চমেক হাসপাতাল, ৪ মাসে মৃত্যু ২৮৫ শিশুর সেনাবাহিনী-বিজিবি থাকছে পশুর হাট পাহারায় এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি মন্ত্রীদের সামনে কৃষি কর্মকর্তাকে তুলোধুনোঃ কৃষি বিভাগ কর্তৃক হাওরের ক্ষয়ক্ষতির অসত্য তথ্য প্রদানের দাবি বিএনপি নেতাকর্মীদের ফের মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ থমকে গেছে এমআরটির উন্নয়নমূলক কাজ, বারিধারা-নতুনবাজার এলাবাসীর ভোগান্তি চরমে মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ: রাজনীতি নাকি কৌশলগত সামরিক হিসাব? ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বেগ যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেও ইউক্রেনে রুশ হামলায় নিহত ২০-এর বেশি