বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। বিবিসি, আলজাজিরার মতো গণমাধ্যমগুলো সার্বিক পরিস্থিতি লাইভ ব্লগে তুলে ধরছে। শুক্রবার বিকেলে আলজাজিরায় প্রধান শিরোনাম ছিল- ‘আন্দোলনের প্রভাবশালী নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে’। এতে বলা হয়, গত বছর ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। লাইভ ব্লগে ঢাকার চলমান ঘটনাপ্রবাহ ধারাবাহিকভাবে তুলে ধরছে গণমাধ্যমটি। বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে- ‘বাংলাদেশ রকড বাই ডেথ অব স্টুডেন্ট লিডার, গভর্নমেন্ট ব্লেমস ফ্রিঞ্জ এলিমেন্টস।’ এতে বলা হয়, নির্বাচন সামনে রেখে ছাত্রনেতার মৃত্যু অস্থিরতাকে উসকে দিয়েছে। গণমাধ্যম কার্যালয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা

চালানো হয়েছে। সরকার একদিনের শোক ঘোষণা করেছে। সেই সঙ্গে সবাইকে শান্ত থাকতে বলেছে। বিবিসিতে ‘আন্দোলনের তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে সহিংসতা অব্যাহত’ শিরোনামের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। একটি পক্ষ দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া এবং পাকিস্তানের ডন ও জিও টিভির অনলাইনেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে একটি মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়