‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই হাদিকে সরিয়েছে’— মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত জামায়াত আমিরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই হাদিকে সরিয়েছে’— মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত জামায়াত আমিরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
শরীফ ওসমান বিন হাদির জনপ্রিয়তাই কারও কারও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং সেই ঈর্ষা থেকেই তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। যদিও ডা. শফিকুর রহমান তার বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহল এবং উপস্থিত সুধীজনের ধারণা— তার এই তীর্যক মন্তব্যের লক্ষ্যবস্তু ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্প্রতি শরীফ ওসমান হাদি এবং স্থানীয় রাজনীতি নিয়ে বিএনপির এই শীর্ষ নেতার সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্বের বিষয়টি আলোচনায় থাকায়, জামায়াত আমিরের এই বক্তব্যকে মির্জা আব্বাসের

প্রতি স্পষ্ট ‘ইঙ্গিত’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। জামায়াত আমির বলেন, ‘শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কেউ কেউ সহ্য করতে পারেনি। এ জন্যই তারা ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দিয়েছে। কিন্তু তারা জানে না, বিপ্লবীদের খুন করে তাদের চেতনাকে হত্যা করা যায় না; বরং তা আরও ছড়িয়ে পড়ে।’ জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাইয়ের আপনজন শরীফ ওসমান বিন হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল।’ হত্যাকারীদের বিচার দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার যা করছে তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে।’ এ

সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!