ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ November, ২০২৬

ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৬ |

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সোমবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, এই দূষণের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে।

বিজ্ঞাপন

মনিরুল হক চৌধুরী বলেন, গোমতী নদী ও এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অপূরণীয় ক্ষতি হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলার কারণে জলাশয়ের মাছ ও অন্যান্য

প্রাণী বিলুপ্ত হচ্ছে এবং কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষণের প্রভাবে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ক্ষমতাশালীদের টাকা দেওয়ার বিনিময়ে অপরিশোধিত বর্জ্য খালে ফেলা হয়।’ তিনি এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আরও বলেন, ‘আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।’ তার অভিযোগ, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়নি।

জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী জানান, গোমতী নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, শুধু নদী

খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন