ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
সাংস্কৃতিক ও সংগীত ঐতিহ্যের ধারক ছায়ানটে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার মধ্যরাতে ধানমন্ডি থানায় এ মামলা করা হয়। এতে বাদ্যযন্ত্র, আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জামসহ ২ কোটি ৪০ লাখ টাকার ক্ষতির কথা বলা হয়েছে। তবে মামলা হলেও হামলায় জড়িত কাউকে গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডিতে ছায়ানটের ছয়তলা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল লোক। তাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রতিটি কক্ষ।

এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন। ছায়ানটের মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানটি ধ্বংসের লক্ষ্যে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে অস্ত্রশস্ত্রসহ কিছু দুষ্কৃতকারী ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা মো. শাহাবুদ্দিন, রাসেল হাজং এবং কর্মসহকারী হাফিজুল ইসলাম রিয়াজ ও মো. স্বপনকে মারধরে করে ভবন থেকে বের করে দেয়। আসামিরা মূল ফটক থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ভাঙচুর করে এবং চতুর্থ ও ষষ্ঠ তলায় আগুন ধরিয়ে দেয়। মামলার শেষাংশে বলা হয়, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র অনুসারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিনষ্ট, অরাজকতা সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করে তোলার ভয়ানক দুরভিসন্ধি

হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড করা হয়; যাতে জননিরাপত্তা বিঘ্নিত হয় এবং তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। মামলায় ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি ইলেকট্রিক তানপুরা, আটটি হারমোনিয়াম, পাঁচ হাজার ৬৯টি দুর্লভ বই, বেশ কয়েকটি দুর্লভ চিত্রকর্ম, আটটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, ১৪টি সিসি ক্যামেরা, ২০০ কাঠের চেয়ার, ২০০ টেবিল, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের পুরস্কার, ৫০টি দরজার কাঁচ, সিসি ক্যামেরার সমুদয় সেটআপ, নিচতলার প্রধান প্রবেশদ্বারের দুটি দরজা, তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ইত্যাদি। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার থেকে ছায়ানটের সংগীত বিদ্যায়তনের কার্যক্রম বন্ধ রয়েছে। দাপ্তরিক কার্যক্রমও বন্ধ, কারণ কাজ চালানোর মতো একটি কম্পিউটারও অক্ষত নেই। লুট হয়েছে ল্যাপটপ। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বলেন,

‘এখনও আমরা সব গুছিয়ে উঠতে পারিনি। তবে দ্রুতই কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!