শীতে খসখসে হাত পায়ের যত্ন নেবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

শীতে খসখসে হাত পায়ের যত্ন নেবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
শীতের ঠান্ডা হাওয়া ত্বকের ওপর বেশ প্রভাব ফেলে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই আর্দ্রতার অভাবে চামড়া শুষ্ক হয়ে যায়। ঠান্ডা হাওয়ায় মুখের যত্নের ব্যাপারে উদগ্রীব থাকলেও, অনেকেই হাত পায়ের ব্যাপারে উদাসীন থাকেন। আর এ কারণে চামড়া ওঠে। কখনো কখনো রক্ত ঝরে। এজন্য যত্ন নিতে হবে। ত্বকের সঙ্গে মানানসই লোশন, ক্রিম ব্যবহার করতে হবে। পাশাপাশি শুষ্ক ত্বকের যত্নে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে হবে। খসখসে হাত পায়ের যত্ন অলিভ অয়েলের সঙ্গে গুঁড়ো দুধ, চিনি মেশান। মিশ্রণটি হাতের যেখানে চামড়া ওঠে সেখানে ভালো করে লাগান। ২০ মিনিট পর ঘষে ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। হাত মুছে নারকেল

তেল লাগান। আধা কাপ কাঁচা দুধ ও সম পরিমাণ‌ গরম পানি এক সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলা ভিজিয়ে হাতের চামড়া ওঠা অংশগুলিতে লাগিয়ে নিন। এতে ত্বক বেশ নরম থাকবে। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন। গোলাপ জলের সঙ্গে লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার হাতের নির্দিষ্ট অংশে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে নিন। দিনে দুবার ব্যবহার করলে হাত-পায়ের চামড়া ওঠার সমস্যা কমবে। বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল, মধু, হলুদ বাটা ও পরিমাণমতো পানি মিশিয়ে নিন। এটি পায়ে ও গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। আলতো করে ঘষে তুলে ফেলুন। এরপর অলিভ অয়েল লাগালে পায়ের চামড়া নরম

থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার