ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত
রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। নাজিমুদ্দিন নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ওই প্রকল্পে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন জানান, তার ভাই মহাখালীতে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আজ বিকেলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে এবং তার পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন। বনানী থানার ওসি খালিদ মুনসুর আজ রাত সোয়া ৯টায় বলেন, গুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন। বনানী থানার ওসি খালিদ মুনসুর আজ রাত সোয়া ৯টায় বলেন, গুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



