পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের জন্য কলঙ্ক: ইরানের প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের জন্য কলঙ্ক: ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননে হিজবুল্লাহর বিশেষ যোগাযোগ যন্ত্র ‘পেজার’ বিস্ফোরণ ঘটিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে ইসরাইল। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে পেজেকশিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পেজার বিস্ফোরণের ঘটনা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং দখলদার ইসরাইলের পশ্চিমা সমর্থক সবার জন্য লজ্জা। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইলের পশ্চিমা সমর্থকরা তাদের অমানবিক পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নৈতিক নীতির প্রতি দায়বদ্ধতা বোধ করে না। ’ তেহরানে মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতাকালে পেজেশকিয়ান বলেন, ‘১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের মানবতাবোধের পতনের আরেকটি প্রমাণ এবং তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায় না’। পেজেশকিয়ান আরো বলেন, ‘সাধারণত যাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের বিরুদ্ধে

সন্ত্রাস ও ধ্বংসের হাতিয়ার হিসেবে মানুষের কল্যাণের জন্য তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা মানবতার পতন এবং বর্বরতা ও অপরাধপ্রবণতার আধিপত্যের প্রমাণ বহন করে’। ‘লেবাননের ঘটনাটি আবারো দেখিয়ে দিল যে, যদিও পশ্চিমা দেশগুলো ও মার্কিনিরা দাবি করে যে, তারা যুদ্ধবিরতি চায় কিন্তু বাস্তবতা হলো তারা অন্ধ অপরাধযজ্ঞ, হত্যা এবং গুপ্তহত্যার প্রতি পূর্ণ সমর্থন দেয়।’ এদিকে লেবাননজুড়ে হাজারো পেজার বিস্ফোরণের পর গতকাল বুধবার দেশটিতে আবারও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার বৈরুতে ওয়াকিটকি, ল্যাপটপ, ওয়াকিটকি রেডিও, গাড়ির বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি পর হিউম্যান রাইটস জানিয়েছে, পার্শ্ববর্তী দেশ সিরিয়াতে বিস্ফোরণ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত