ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ
শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা
২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ
আইডিয়াল কলেজের নামফলক খুলে নেওয়ার পাঁচ দিন পর ঢাকা কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস ভাঙচুর করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে বাসটি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিগাতলায় আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের বাসে হামলা চালান। ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাসের কাচ ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। ওদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও জড়ো হন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই
কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্স ল্যাব ও আইডিয়াল কলেজের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সূত্র জানায়, এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বলেন, ঘটনা জানার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দু’পক্ষকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দুপুর ২টায় তারা রাস্তা থেকে সরে যায়। এর আগে গত মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের
আইডিয়াল কলেজের নামফলক খুলে নিয়ে যেতে দেখা যায়।