প্রেক্ষাগৃহে ফের আদর-পূজার ‘লিপস্টিক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

প্রেক্ষাগৃহে ফের আদর-পূজার ‘লিপস্টিক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ছবি ‘লিপস্টিক’। সে সময় মাত্র আটটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমা সংশ্লিষ্টরা সে সময় জানিয়েছিলেন, সিন্ডিকেটের কারণে ভালো সিনেমা হয়েও তেমন হল পায়নি সিনেমাটি। তবে তৃতীয় সপ্তাহে সিনেমাটির হল সংখ্যা বেড়েছিল কয়েক গুণ। সেই সিনেমাটি এবার স্টার সিনেপ্লেক্সে নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটি আজ থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মোট ১৪টি শো চলছে বলে জানিয়েছেন আদর আজাদ। নায়ক বলেন, ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতন। এরপর এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে নতুন করে শোবিজ ইন্ডাস্ট্রি আবার চাঙা হতে শুরু করেছে। হল সচল রাখতে নতুন

নতুন সিনেমা দরকার এখন। এই পরিস্থিতিতে ফের স্টার সিনেপ্লেক্সে আমাদের লিপস্টিক প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখার।’ সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তাঁর নায়ক আদর আজাদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন করের টাকা কী করেন, সরকারের কাছে প্রশ্ন বিটিএমএ সভাপতির ফিক্সিংকাণ্ডে ৪ জনকে সাময়িক বহিষ্কার ঈদুল আযহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে ইন্টারপোলের সাহায্যে হত্যা মামলার আসামিকে দেশে আনল পিবিআই জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না: তামিম আরও বাড়ল স্বর্ণের দাম ‘পুশব্যাক’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের ঘুস নিয়ে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল, অতঃপর… জাবি ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন পশ্চিমবঙ্গে জেতায় বিজেপিকে বিএনপি নেতার অভিনন্দন ‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’—বিজয়কে গভর্নরের প্রশ্ন ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, কী করবেন মমতা? ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন মার্কিন জাহাজে হামলা চালাতে ‘কামিকাজে ডলফিন’ ব্যবহার করবে ইরান! লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ সাড়ে ছয় কোটি টাকা মূল্যের সোনার বারসহ তিনজন গ্রেফতার